শিক্ষা আরো কর্মমুখী করতে হবে: সৈয়দ মোঃ শাহজাহানপুর
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১০ PM

শিক্ষা আরো কর্মমুখী করতে হবে: সৈয়দ মোঃ শাহজাহানপুর

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৩:৪০:৫৭ PM

শিক্ষা আরো কর্মমুখী করতে হবে: সৈয়দ মোঃ শাহজাহানপুর

সংগৃহীত


জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃশাহজাহানপুর বলেছেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করতে হবে। তাঁর মতে, প্রচলিত বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় না। তাই এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা মানুষকে উৎপাদনশীল ও দক্ষ জনশক্তিতে পরিণত করবে।

তিনি এ কথা বলেন সোমবার সকালে মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০২৫ সালের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।তিনি আরও বলেন, “বর্তমানপ্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োজন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রযুক্তি, নৈতিকতা ও কর্মমুখী দক্ষতার দিকে মনোযোগী করতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং সাংবাদিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

বক্তারা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি ও সংবর্ধনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয় বলে আয়োজকরা জানান।

জৈন্তাবার্তা/সুলতানা