‘কালো জাদু করে জিতছে ভারত’
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০১ PM

‘কালো জাদু করে জিতছে ভারত’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ১২:০৮:২৩ PM

‘কালো জাদু করে জিতছে ভারত’

ছবি: সংগৃহীত


ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত অবস্থানে রয়েছে ভারত। রোহিত শর্মার দলকে গ্রুপ পর্বের ৮ ম্যাচে হারাতে পারেনি কেউ। ফলে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে কোহলিরা।

ভারতের টানা জয় নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানি অভিনেত্রী-টিকটকার হারিম শাহ। তার মন্তব্য, কালো জাদু করে জয় লাভ করেছে ভারত। সম্প্রতি পাকিস্তানি কমেডিয়ান আহমেদ আলী বাটের সঙ্গে একটি অনুষ্ঠানে এমনটা বলেন তিনি।

ভারতের জয় নিয়ে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানি এই অভিনেত্রী বলেন, ‘ওরা কালো জাদু করে জিতেছে। জেতার জন্য ওরা সব কিছু করেছে। ওরা সব ক্ষমতাকে ব্যবহার করেছে। এসবে সবচেয়ে বেশি বিশ্বাস করে ভারতীয়রা। কুণ্ডলী মেলানো এসব আর কি।’

সঞ্চালক আহমেদ আলী পাল্টা প্রশ্ন করেন, আপনি কি এসবে বিশ্বাস করেন? জবাবে হারিম বলেন, ‘হ্যাঁ, একদম। ওরা আপনাকে হিপনোটাইজ করতে পারে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলতে পারে। এসব করতে ওরা ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।’

আহমেদ আলী এ অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন দিয়ে বলেন, ‘আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি টিম যখন ওখানে গিয়েছে, তখন ওদের নজর লাগানো হয়েছে। ওখানকার লোকজন যখন বাবর, শাহীনকে দেখে তখনই ওদের নজর লাগে।’

পাকিস্তানি অভিনেত্রীর এমন বক্তব্য নিয়ে ভারতীয়রাও কটাক্ষে মেতেছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলেও অনেকে মন্তব্য করেছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান