বিয়ে করছেন অভিনেত্রী ত্রিধা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ PM

বিয়ে করছেন অভিনেত্রী ত্রিধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ১১:২৫:১৬ AM

বিয়ে করছেন অভিনেত্রী ত্রিধা

ছবি সংগৃহীত


বিয়ে করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ত্রিধা চৌধুরী। একসময় টলিপাড়ার এক পরিচালকের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে হইচই ফেলে দিয়েছিলেন ত্রিধা। সেই সুন্দরী এবার নাকি বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

কাকে এবং কবে বিয়ে করছেন ত্রিধা?

গুঞ্জন শুরু হয় সম্প্রতি ত্রিধার দেওয়া এক সাক্ষাৎকার থেকেই। যেখানে নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করেন অভিনেত্রী। ত্রিধা বলেন, তিনি সম্পর্কে রয়েছেন। প্রেমিক ইন্ডাস্ট্রিরই একজন। তবে এখনই সবার সঙ্গে আলাপ করাতে চান না তার প্রেমিকের। বরং প্রেমকে গোপনে রেখে মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে চান। 

তবে পাত্র টলিউডের নাকি বলিউডের তা অবশ্য খোলসা করেননি ত্রিধা।

‘মিশর রহস্য’, ‘যদি লাভ দিলে না প্রাণে’, ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘কাগজের নৌকা’র মতো বাংলা ছবিতে দেখা গিয়েছে তাকে। তবে হঠাৎই বলিউডে পাড়ি দেন ত্রিধা। এখন তো মুম্বাই শহরে দারুণ ব্যস্ত কলকাতার এই সুন্দরী নায়িকা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান