পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্রকে গ্রে প্তা র করল সিআইডি
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২৯ PM

পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্রকে গ্রে প্তা র করল সিআইডি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৪:১৫:৫৬ PM

পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্রকে গ্রে প্তা র করল সিআইডি

সংগৃহীত


গাইবান্ধার পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকা সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার নামে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মানি লন্ডারিং মামলা রয়েছে।পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দবনপাড়া) শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়।

হরিদাসকে একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করেছে সিআইডি। মানি লন্ডারিং ছাড়াও হরিদাসের বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ধর্মীয় উস্কানি, মন্দির, শশ্মান ও জমি দখল, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ গত জুন মাসেই স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে’ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তখন জানিয়েছিল মন্দির কমিটি।ওই সময় বিজ্ঞপ্তিতে মন্দির কর্তৃপক্ষ জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন, রাজনৈতিক দল কিংবা কোনো পক্ষের চাপের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়নি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্রকে বাইরে ডেকে আনেন এবং পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বিগত ২০১৮ সালে তিনি প্রতারণা মামলায় র‍্যাবের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন।ঢাকার উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, "রোববার আমাদের থানায় একটি মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে। হরিদাস চন্দ্র এই মামলার এজাহারনামীয় আসামী। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করেছে।পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান তরণী দাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা সিআইডি পুলিশের একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মন্দির এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে সড়কের কাজে দুইমাসেই বিভিন্ন জায়গায় গ*র্তের সৃষ্টি ক্ষো*ভে ফুঁসছে এলাকাবাসী
ড্রেনেজ অব্যবস্থাপনায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
বাড়ছে নদ-নদীর পানি, সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশ'ঙ্কা
পাঁচ জেলায় বন্যায় মৃ'ত্যু বেড়ে ৫১
ব্রিটেনে ১২ মাসের ওয়ার্ক পারমিটে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ
ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে আলী হেসেন হ*ত্যা: অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান
প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষো*ভ, মেয়েকে হ*ত্যার দা*য় স্বীকার করলেন বাবা
সাংবাদিক তুরাব হ*ত্যার দ্রুত বি*চার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি