জৈন্তাপুরে ৭৮০ কেজি ভা*রতীয় জিরা ও ৬৫ পিস ই*য়াবা উ*দ্ধার, গ্রে*প্তার ২
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ AM

পৃথক অ*ভিযান

জৈন্তাপুরে ৭৮০ কেজি ভা*রতীয় জিরা ও ৬৫ পিস ই*য়াবা উ*দ্ধার, গ্রে*প্তার ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ১১:২৫:৩৪ PM

জৈন্তাপুরে ৭৮০ কেজি ভা*রতীয় জিরা ও ৬৫ পিস ই*য়াবা উ*দ্ধার, গ্রে*প্তার ২

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযানে ৭৮০ কেজি ভারতীয় জিরা, একটি পিকআপ ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) বিকেল ৩টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার একটি দল উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের গর্দানা এলাকার দামরী ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে সিলেটগামী একটি পিকআপে তল্লাশি চালায়। এ সময় পিকআপ থেকে ৭৮০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা।

এ ঘটনায় জিরা বহনকারী পিকআপটি জব্দ করা হয়। একই সঙ্গে পিকআপের চালক জসীম উদ্দীন (৪০), পিতা- সাইদুর রহমান, গ্রাম- পূর্ব পাতন, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানার নিজপাট ইউনিয়নের নয়া বাড়ি এলাকায়, মোহাম্মদ আমির হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশে জৈন্তাপুর বাজার থেকে ইমরান আহমদ মহিলা কলেজগামী পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৬), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- জালাল বস্তি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ভারতীয় জিরা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ