উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১২ AM

উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ১১:২২:১৫ PM

উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত উল্টো রথযাত্রা মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৪ জুলাই) সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দিনের সরকারি সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে তিনি এ ধর্মীয় আয়োজনে প্রধান অতিথি থাকবেন।

ইসকন সূত্রে জানা গেছে, নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় কাজলশাহ এলাকার যুগলটিলা ইসকন মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ

বিকেল ৪টায় ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, তালতলা, মির্জাজাঙ্গাল ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হবে। হরিনাম সংকীর্তন, সুসজ্জিত রথ, ভক্তদের নৃত্য-গীত ও ধর্মীয় আবহে পুরো নগরী উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, “রথযাত্রা সম্প্রীতির উৎসব। রথের দড়ি টানা, হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ এবং মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে সবাই ভগবানের কৃপা লাভের সুযোগ পান। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধেরও এক অনন্য মিলনমেলা।”

আয়োজকরা জানান, কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর অংশগ্রহণে এবারের উল্টো রথযাত্রা সিলেটের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় পরিণত হবে। এ উপলক্ষে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক কার্যক্রম, চিকিৎসাসেবা এবং মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

রথযাত্রার অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে মন্ত্রী সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা-শ্রমিকদের জন্য আয়োজিত বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করবেন। পরে বিকেলে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অনুদান, টিন, সেলাই মেশিন, শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করবেন। শনিবার (২৫ জুলাই) সিলেটে আরও কয়েকটি সরকারি ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান