সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৩৫ PM

সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৭:০৩:২০ PM

সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর ( খালপার) গ্রামে তুচ্ছ ঘটনার  জের ধরে দুই পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে বৃদ্ধাসহ অন্তত ২৫ জন গুরুতর আহত হওয়ার  খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খালপাড় গ্রামের আজর আলী ও আব্দুল হান্নানের লোকজনের মধ্যে এঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। এরই মধ্যে উভয় পক্ষের গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্ঠা করেছেন বলে এলাকার গন্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন। 

এলাকাবাসী সূত্রে জানাগেছে, খালপাড় গ্রামের আব্দুল হান্নানের একটি বাঁশ আজর আলীর পক্ষের কালা মিয়ার বসত ঘরে ওপর ঝুলে পড়েছিল এতে কালা মিয়া বাঁশটি কাটতে গেলে আব্দুল হান্নানের পক্ষের লোকজন আপত্তি জানান। এতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি শুরু হলে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে প্রায় ২৫জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্ঠা করে সংঘর্ষে নিয়ন্ত্রনে আনেন। 
সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিশনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা, সিসিকের পূর্ণ সহযোগিতার আশ্বাস
জগন্নাথপুরে বন বিভাগের সামনেই পি*টিয়ে হ*ত্যা করা হলো মেছো বাঘ
শিক্ষার মানে বৈ*ষম্য কমাতে অভিন্ন মানদণ্ডের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
কিছু রাজনৈতিক শক্তি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ডা. শফিকুর রহমান
সিলেটে চা-শ্রমিকদের সড়ক অ'বরোধ, বি'ক্ষোভ
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, নেই বন্যার ঝুঁ'কি
কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু