ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার জামে মসজিদে মুক্তিযুদ্ধ প্রজন্মের বিভাগীয় সাবেক ভাইস প্রেসিডেন্ট ইয়াওর আলীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইয়াওর আলীর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. গয়াছ মিয়া, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক সৈয়দ মুস্তাক আলী, তাজপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির নেতা শাহ জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের বিভাগীয় সাবেক সদস্য সচিব মো. সমর আলী, বিএনপি নেতা আব্দুর রব, নরুল ইসলাম, আফরুজ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ বাবুল আহমদ, যুবদল নেতা ফজলু মিয়া, কালাম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা শাহ জামাল, সুমন মিয়া, আহমদ ইমান হুসেইন গাজী, মুসাব্বির আলী, নিশাদ আহমদ, দিদার আহমদ, গোয়ালাবাজার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, তাজপুর বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া, সাবেক জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান জনি, আল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবাই ইয়াওর আলীর দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং তিনি সুস্থ হয়ে পুনরায় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন-এ প্রত্যাশা ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




