বিদায়ী কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধনা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ AM

ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ

বিদায়ী কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ১২:০৮:৫৫ AM

বিদায়ী কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


বদলিজনিত বিদায় উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

রোববার (২৬ জুলাই) বিকেলে নগরের সারদা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম।

এ ছাড়া মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, ব্যবসায়ী ইনামুল করিম চৌধুরী, মীর মোহাম্মদ জাকারিয়া, শুয়েব আহমদ অভি, রাসেল আলী, শেখ মো. লায়েক মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত বক্তারা সিলেটে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে তার ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে বিদায়ী পুলিশ কমিশনারের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তার উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ