জৈন্তাবাতায় সংবাদ প্রকাশের পর বুরুঙ্গায় সরকারি গাছ কাটার স্থান পরিদর্শন করলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪০ PM

জৈন্তাবাতায় সংবাদ প্রকাশের পর বুরুঙ্গায় সরকারি গাছ কাটার স্থান পরিদর্শন করলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৬:৫৯:২৩ PM

জৈন্তাবাতায় সংবাদ প্রকাশের পর বুরুঙ্গায় সরকারি গাছ কাটার স্থান পরিদর্শন করলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা

নিজস্ব


দৈনিক জৈন্তাবাতা পত্রিকায় সংবাদ প্রকাশের পর তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেছে সিলেট বন বিভাগ। রোববার বন বিভাগের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।

​সিলেট বন বিভাগের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হুসাইন বন বিভাগের একটি প্রতিনিধি দল নিয়ে ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন বুরুঙ্গা বাজার সড়কের মুখে ভুয়া কাগজপত্র দেখিয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটার স্থানটি পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি বুরুঙ্গা ইউনিয়ন এবং তাজপুর ইউনিয়নের বারেরা নাগের কোণাসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় বন ও পরিবেশ সংরক্ষণ, সামাজিক বনায়ন কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি সম্পত্তি রক্ষায় সার্বিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।

​পরিদর্শনকালে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় কর্মকর্তা মো. নাজমুল হুসাইন বলেন, "সরকারি বনজ সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে গাছ কাটা প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে।" তিনি পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা আহ্বান জানান।

​বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারি গাছ ও বনজ সম্পদ রক্ষায় তাদের এই তদারকি ও নিয়মিত পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও তারা আশ্বস্ত করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান