জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ AM

কিশোরীর শ্লীলতাহানি চেষ্টা অভিযোগ

জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৭:৩৪:৫৫ PM

জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

সোমবার (২৭ জুলাই) বিকেল পাঁচটায় সারীঘাট উত্তর বাজারের তামাবিল মহাসড়কসংলগ্ন এলাকায় ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢুপি সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আং মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারীঘাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান।

এতে বক্তব্য দেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা মুছব্বির আহমেদ, সাব্বির আহমেদ, হাজি মাহমুদ আলী, ডা. আজিজ উদ্দিন, মোস্তাক আহমেদ সায়েম, সারীঘাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, আজিজ আহমেদ খালেদ, ঢুপি সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি আব্দুল মালিক, যুবসমাজের প্রতিনিধি শামিম আহমেদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেক। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, শিশু ও কিশোরীদের প্রতি যৌন সহিংসতার মতো অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। তারা নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা অভিযোগের ঘটনায় অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে ভূমিকা রাখায় র‍্যাব-৯ ও জৈন্তাপুর মডেল থানা-পুলিশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজকরা কর্মসূচি সফল করতে সহযোগিতার জন্য অংশগ্রহণকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ানো প্রবাসীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ