বিশ্বনাথে ধানক্ষেত থেকে বৃদ্ধের ম*রদেহ উ*দ্ধার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ PM

বিশ্বনাথে ধানক্ষেত থেকে বৃদ্ধের ম*রদেহ উ*দ্ধার

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৭:৫৬:২৬ PM

বিশ্বনাথে ধানক্ষেত থেকে বৃদ্ধের ম*রদেহ উ*দ্ধার

এআই দিয়ে করা


সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি ধানক্ষেত থেকে মকরম আলী (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানোগাঁও গ্রামের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল তিনটার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মকরম আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বাড়ির পাশের ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বিশ্বনাথ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান