বিশ্বনাথে ইউএনওকে শাটল ক্লাবের শুভেচ্ছা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ AM

বিশ্বনাথে ইউএনওকে শাটল ক্লাবের শুভেচ্ছা

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৮:৩৯:৩৬ PM

বিশ্বনাথে ইউএনওকে শাটল ক্লাবের শুভেচ্ছা

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাহিদ বিন কাশেমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ শাটল ক্লাব।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

এ সময় ইউএনও মো. জাহিদ বিন কাশেম বলেন, বিশ্বনাথ উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে উপজেলা ক্রীড়া সংস্থা ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্বনাথ শাটল ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্বনাথ শাটল ক্লাবের সভাপতি মো. মবশ্বির আলী, সহসভাপতি মইনুল ইসলাম মামুন, সহসাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুপন, সহঅর্থ সম্পাদক মো. জাবেদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ লায়েক আহমদ, ক্রীড়া সম্পাদক রুপন মিয়া এবং সদস্য জাবেদুল ইসলাম, রুবায়েল আহমদ, জাহিদ আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ