গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ AM

গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০১:৫১:৫১ AM

গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলীর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত আটটার দিকে ওসির আমন্ত্রণে গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন দৈনিক মানবজমিন-এর গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, দৈনিক সিলেটের ডাক-এর গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচার-এর গোলাপগঞ্জ প্রতিনিধি মাওলানা শহিদুর রহমান সুহেদ, সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক জেলোয়ার হোসেন স্বপন, দৈনিক শুভ প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট-এর গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, দৈনিক জৈন্তাবার্তা-এর গোলাপগঞ্জ প্রতিনিধি মো. বদরুল আলম, এনটিভি ইউরোপের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ এবং সাংবাদিক সামিল হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজের কল্যাণে একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা রক্ষা আরও কার্যকর হবে।

সভায় নবাগত ওসি ছবেদ আলী বলেন, গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ বা অনিয়মের তথ্য নির্ভয়ে পুলিশকে জানাতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত গোলাপগঞ্জ গড়ে তুলতে চাই।”

সভায় উপস্থিত সাংবাদিকেরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ