গোলাপগঞ্জে গাঁ'জাসহ আ'টক ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ AM

গোলাপগঞ্জে গাঁ'জাসহ আ'টক ১

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১২:৪১:০৪ PM

গোলাপগঞ্জে গাঁ'জাসহ আ'টক ১


সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় খাগাইল গ্রামের বাসিন্দা বেলাল আহমদকে (৪২) ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ