মাকড়সার কামড়ে গায়কের মৃত্যু
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ PM

মাকড়সার কামড়ে গায়কের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ১১:২৬:৩৮ AM

মাকড়সার কামড়ে গায়কের মৃত্যু

ছবি: সংগৃহীত


মাকড়সার কামড়ে মারা গেছেন ব্রাজিলের গায়ক ডার্লিন মোরাইস। গত ৬ নভেম্বর ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ২৮ বছর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বে অবস্থিত মিরানোর্ট শহর। এ সিটিতে বসবাস করতেন ডার্লিন। গত ৩১ অক্টোবর নিজের বাড়িতে ডার্লিনের মুখে কামড় দেয় মাকড়সা। এর এক সপ্তাহ পর তার অ্যালার্জির সমস্যা দেখা দেয়। পরে হাসপাতালে যান তিনি। চিকিৎসা শেষে গত শুক্রবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরেন ডার্লিন। ফের অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

গায়ক ডার্লিনের স্ত্রী লিসবোয়া বলেন, ‘মাকড়সা কামড়ানোর পরপরই ক্লান্ত বোধ করে ডার্লিন। তার মুখে কামড়ানোর স্থানটি কালো হয়ে যায়। পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই।’

ডার্লিনের ১৮ বছর বয়সী সৎকন্যাকেও মাকড়সা কামড়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

মাত্র ১৫ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন গায়ক ডার্লিন। ব্রাজিলের ট্রাডিশনাল গান নিয়ে কাজ করতেন তিনি। জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল ইত্যাদি ব্যবহার করে গান বাঁধতেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান