গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ PM

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০২:২৪:১৬ PM

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী

ছবি নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে যুবসমাজ পরিচালিত ‘গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বিদ্যালয়টির ব্যাপারে নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরা। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, শিশুদের উপস্থিতি ও অবকাঠামোগত সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

বিদ্যালয়ের চমৎকার শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার শিশুদের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এই বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, টেকসই বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা আমাদের মূল লক্ষ্য। এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতায় পাহাড়ের উঁচুতে প্রত্যন্ত অঞ্চলে যেখানে নাগরিক সুবিধা সীমিত, সেখানে এই বিদ্যালয় শিশুদের প্রথম নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে।

এর আগে, সকাল ১১টায় বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল আলিম, সিলেট বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুকসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস