স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ PM

স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৭:৩৩:০৩ PM

স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে-  সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের অন্যতম। তাই প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি-উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের অধীনে পরিচালিত মাউন্ট এডোরা হাসপাতালের হলরুমে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনও এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও জনকল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বেসরকারি হাসপাতালগুলো যদি স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে, তাহলে সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।

সিসিক প্রশাসক আরও বলেন, জনস্বার্থে পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রমে সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে। সাধারণ মানুষের নাগালের মধ্যে থেকে যেসব বেসরকারি প্রতিষ্ঠান মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করবে, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে তিনি চিকিৎসা খাতে মানবিকতা, সেবার মান এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ আখতারুজ্জামান এবং মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

সভায় অধ্যাপক ডা. মো. মতিউর রহমান বলেন, কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানই সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের প্রধান লক্ষ্য। উন্নত চিকিৎসার জন্য যাতে সিলেটের মানুষকে অন্যত্র যেতে না হয়, সে লক্ষ্য সামনে রেখে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনবান্ধব ও উন্নত স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন