গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ PM

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে সিসিকের র‌্যালি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৯:১৬:১০ PM

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে নাগরিকদের সচেতন অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে সিসিক প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটকে গ্রিন ও ক্লিন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে একদিকে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করলেও অন্যদিকে কিছু মানুষের অসচেতনভাবে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তাই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে।’ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যেই সিলেট সিটি কর্পোরেশন পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সিসিক প্রশাসক জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সিলেট নগরীতে অন্তত ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন।

তিনি আরও বলেন, নগরকে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত ছড়া, খাল ও ড্রেন পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার এবং মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরবাসী যদি নির্ধারিত স্থানে আবর্জনা ফেলেন, পরিবেশ সংরক্ষণে সচেতন হন এবং বৃক্ষরোপণে এগিয়ে আসেন, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সিলেট গড়ে তোলা সম্ভব হবে।

র‌্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম