হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ AM

এনসিপি-পুলিশ মুখোমুখি বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ০৭:২৭:৫৮ PM

হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা

এআই দিয়ে করা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার পর আবারও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গাড়িবহরের পথরোধ করে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা সেখানে অবস্থান করেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কামাইছড়া এলাকায় একটি বাস আড়াআড়িভাবে রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাসটির সামনে পুলিশ ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) দুই শতাধিক সদস্য মোতায়েন ছিলেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। তারা ‘বাহ্ পুলিশ চমৎকার, স্বৈরাচারের তাঁবেদার’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয়। ওই বহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় সারজিস আলম অভিযোগ করে বলেন, বিএনপি প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা লঙ্ঘন না করলেও তাদের আটকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হবিগঞ্জ শহরে এনসিপি বিকেল ৩টায় সমাবেশের ঘোষণা দিয়েছিল। একই সময়ে জেলা ছাত্রদলও পাল্টা কর্মসূচি ঘোষণা করে। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। পরে সমাবেশের পরিবর্তে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এনসিপি।

এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ