লোভাছড়া থেকে চু*রি হওয়া পাথর উ*দ্ধার, নৌকাসহ আট*ক ২
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ AM

লোভাছড়া থেকে চু*রি হওয়া পাথর উ*দ্ধার, নৌকাসহ আট*ক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ০৭:৪৯:০৭ PM

লোভাছড়া থেকে চু*রি হওয়া পাথর উ*দ্ধার, নৌকাসহ আট*ক ২

এআই দিয়ে করা


সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের জব্দ করা পাথর চুরির ঘটনায় অভিযান চালিয়ে প্রায় ৬০০ ঘনফুট পাথর উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি স্টিলবডি নৌকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাক ইউনিয়নের লোভারমুখ চরিপাড়া খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আবু হানিফ (২০) ও আবু জাফর (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি স্টিলবডি নৌকা আটক করে। এ সময় নৌকায় থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং আনুমানিক ৬০০ ঘনফুট ছোট-বড় পাথর জব্দ করা হয়। উদ্ধার করা পাথরের বাজারমূল্য প্রায় ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা লোভাছড়া এলাকা থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ করে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, লোভাছড়া এলাকায় পাথর চুরি রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কোথাও পাথর চুরির খবর পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে লোভাছড়া পাথর কোয়ারির লিজের মেয়াদ শেষ হওয়ার পর পরিবেশ অধিদপ্তর সেখানে উত্তোলিত প্রায় ১ কোটি ৫ লাখ ঘনফুট পাথর জব্দ করে। এর মধ্যে গত বছর ৪৪ লাখ ঘনফুট পাথর নিলামের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়। তবে অবশিষ্ট জব্দকৃত পাথর কোয়ারি এলাকায় মজুদ থাকলেও সেগুলো দীর্ঘদিন ধরে চুরির শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ