আজ গোলাপগঞ্জে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

আজ গোলাপগঞ্জে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ১২:১২:১৪ AM

আজ গোলাপগঞ্জে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ছবি:সংগৃহীত


জুলাই আন্দোলনে শহিদ হওয়া গোলাপগঞ্জের সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, খোঁজখবর নেওয়া ও মতবিনিময়ের উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) সিলেটের গোলাপগঞ্জ সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সফরে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের শীর্ষ নেতারা।

সফরকালে কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে শহিদ হওয়া সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের খোঁজখবর নেবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলাপগঞ্জ উপজেলা শাখার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই এ সফরের আয়োজন করা হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

কেন্দ্রীয় নেতাদের এ সফরকে ঘিরে গোলাপগঞ্জে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ