এনসিপি নেতাদের আগমন ঘিরে সিলেটে সতর্ক প্রশাসন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ AM

এনসিপি নেতাদের আগমন ঘিরে সিলেটে সতর্ক প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ১২:৩৫:৪৫ PM

এনসিপি নেতাদের আগমন ঘিরে সিলেটে সতর্ক প্রশাসন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ সিলেট আসছে আজ বৃহস্পতিবার। আজ সিলেটের দুই উপজেলা ও আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি।

এদিকে, হবিগঞ্জ ও মৌলভীবাজারের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এনসিপির সিলেট সফরকে ঘিরে সতর্ক প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের পাঁচ উপজেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি।

জুলাই মাসজুড়েই এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ীই ৩০ জুলাই এ পদযাত্রা সিলেটে আসার কথা। ২৮ জুলাই হবিগঞ্জে পদযাত্রায় হামলা ও ২৯ জুলাই মৌলভীবাজারে বাধার ঘটনায় এই কর্মসূচি ঘিরে সিলেটে প্রশাসনের তৎপরতা বেড়েছে।

এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন, আজ বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এসে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাত করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। আর শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন।

এই কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানান তিনি।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবি মোতায়েনের জন্য পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জেলা প্রশাসক বরাবর চিঠির পাঠিয়েছেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় আবেদন করা হয়। বৃহস্পতিবার ও পরদিন শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে।

তিনি জানান, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, চিঠিতে জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে আগামী দুই দিন বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ