সিলেটে সড়ক দু'র্ঘটনায় স্কুল শিক্ষক নি'হত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ PM

সিলেটে সড়ক দু'র্ঘটনায় স্কুল শিক্ষক নি'হত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০২:৪৪:৫০ PM

সিলেটে সড়ক দু'র্ঘটনায় স্কুল শিক্ষক নি'হত

প্রতীকী ছবি


সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক স্কুল শিক্ষক। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মুরাদ আহমেদ (৫৯)। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার আঘাতে গুরুতর আহত হন ওই শিক্ষক।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর