গোয়াইনঘাটে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ AM

গোয়াইনঘাটে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৪:০৫:১৭ PM

গোয়াইনঘাটে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংগৃহীত


সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং-এর বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান। 

লিখত বক্তব্যে সাইদুর রহমান বলেন, সিলেট সীমান্তে চোরাচালান ও সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং-এর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন। দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেখানে তাকে সিলেট সীমান্তের চোরাচালানের গডফাদার', অবৈধ বালু ও পাথর উত্তোলনকারী এবং দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত নানা অপপ্রচারের সঙ্গে জড়ানোর অপচেষ্টা করা হয়েছে। এমনকি প্রকাশিত ওই সংবাদে উল্লেখ করা হয়েছে যে, নিরোলা থমসন (জমিদারনী) উনার মা যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভুল তথ্য। প্রকৃত সত্য হলো, নিরোলা থমসন উনার মা নন, তিনি সম্পর্কে উনার ফুফু। এই একটি তথ্য থেকেই প্রমাণ হয় কতখানি দায়িত্বজ্ঞানহীনভাবে এবং তথ্য যাচাই না করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সীমান্তে চোরাচালান বা অবৈধ কর্মকাণ্ডে স্টেলিন তারিয়াং-এর কোনো সম্পৃক্ততা নেই, প্রকাশিত সংবাদে উনাকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যার কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ বা ভিত্তি নেই। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের অপকর্ম, চোরাচালান কিংবা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নন।লিখিত বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিকভাবে তাকে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল গণমাধ্যমে ভুল তথ্য সরবরাহ করে এই মনগড়া প্রতিবেদন প্রকাশ করিয়েছে। সংবাদ প্রকাশের পূর্বে উনার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি। এধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ