আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ AM

এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৮:৪১:২৭ PM

আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র শুধু একটি শিল্পমাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার। একজন আলোকচিত্রী ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেন। অনেক সময় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করতে গিয়ে তাঁদের জীবনও ঝুঁকির মুখে পড়ে। তাই আলোকচিত্রীদের কাজের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নগরীতে সিলেট ফটোগ্রাফি সোসাইটি (এসপিএস) আয়োজিত তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট গড়ে তোলার পাশাপাশি সংস্কৃতি, শিল্প ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশেও সিলেট সিটি কর্পোরেশন গুরুত্ব দিচ্ছে। এসপিএসের মতো সংগঠনগুলোর এমন উদ্যোগ নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতেও সংগঠনটির যেকোনো যৌক্তিক পরামর্শ ও সহযোগিতার বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী দর্শনার্থীদের নান্দনিকতা, কারিগরি দক্ষতা ও সৃজনশীল চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে ফটোগ্রাফি নিয়ে আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ফটোগ্রাফি শুধু ছবি তোলার বিষয় নয়; একটি ভালো ছবি সমাজের বাস্তবতা, সংকট ও সম্ভাবনাকে শক্তিশালীভাবে তুলে ধরতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের ছবি তুলতে সবসময় দামি ক্যামেরার প্রয়োজন হয় না। সঠিক ধারণা, দক্ষতা ও সৃজনশীলতাই একজন আলোকচিত্রীকে এগিয়ে নেয়। বর্তমানে মোবাইল ফোন দিয়েও আন্তর্জাতিক মানের আলোকচিত্র ধারণ করা সম্ভব। তবে এক্সপোজার, ফ্রেমিং, কম্পোজিশন, ‘রুল অব থার্ড’ ও ‘রুল অব সিমেট্রি’র মতো মৌলিক বিষয়গুলো জানা জরুরি। এসব দক্ষতা এখন অনলাইন ও ইউটিউবের মাধ্যমে সহজেই অর্জন করা যায়।

সিলেট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি এ.এন.এম. জিয়াউলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখলাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি মো. রায়হান চৌধুরী, যুগ্ম সম্পাদক পোয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজরিন আফজা, কোষাধ্যক্ষ মো. খালেদ আহমেদ, প্রচার সম্পাদক সালেহ আহমেদ, প্রদর্শনী সম্পাদক কার্তিক পাল এবং কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মনজুর কাদির, এম এ কে সুমন ও শিব বাহাদুর মিঠুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ