সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৮ PM

সড়ক দু/র্ঘটনা, ঝুলন্ত ম/রদেহ উ/দ্ধার ও রহ/স্যজনক মৃ/ত্যুসহ পৃথক ঘট/না

সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ১০:৪৬:১৮ PM

সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু

ছবি:সংগৃহীত


সিলেট জেলায় একদিনে সড়ক দুর্ঘটনা, ঝুলন্ত মরদেহ উদ্ধার ও রহস্যজনক মৃত্যুসহ পৃথক চারটি ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত সিলেট মহানগরী ও বিশ্বনাথ উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন এক মোটরসাইকেল আরোহী, এক ব্যবসায়ী, এক যুবক ও এক কিশোরী। পৃথক ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও ময়নাতদন্তের ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ।

বিসিক শিল্প এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বুধবার দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন খাদিমপাড়ার বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার হাসান (২৬) নিহত হন। তিনি শাহপরান দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের আবেদনের পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

উপশহরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেট মহানগরীর উপশহর এলাকার একটি বাসা থেকে রাব্বী আহমদ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।

রাব্বী আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুসপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি পরিবারের সঙ্গে উপশহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি মনির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

একই দিন সকালে নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকায় হোটেল আলী আবাসিকের একটি কক্ষ থেকে সোহেল আহমদ (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

সোহেল আহমদ জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা। তিনি নগরীর হাসান মার্কেটে ব্রিফকেস ও ব্যাগের ব্যবসা করতেন এবং নয়াসড়ক এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দীর্ঘ সময় কক্ষের দরজা না খোলায় হোটেল কর্মীরা সন্দেহ করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ, তদন্তে পুলিশ

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামে বুধবার বিকেলে নিজ বসতঘর থেকে সুমাইয়া বেগম (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমাইয়া দিনমজুর রিয়াছত আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মা কাজে যাওয়ার পর সুমাইয়া বাড়িতে ছিলেন। পরে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, চারটি ঘটনারই আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সড়ক দুর্ঘটনার ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের তিনটি ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: