চলে গেলেন শিক্ষক আশরাফুল ইসলাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ AM

চলে গেলেন শিক্ষক আশরাফুল ইসলাম

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০২:৩৭:৪৪ PM

চলে গেলেন শিক্ষক আশরাফুল ইসলাম


সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম আর নেই। 

শুক্রবার (৩১ জুলাই) রাত ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ৩ পুত্র ও ১ কন্যাসন্তানের জনক।

আশরাফুল ইসলামের জানাজার নামাজ শুক্রবার সকাল ১১টায় তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাটপুর গ্রামে আশুগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ চৌধুরী। 

জানাজার নামাজের পূর্বে আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা পরিচালনা করেন প্রাক্তন ছাত্র ও গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য আশরাফুল ইসলাম ও আতিকুর রহমান।

এ সময় বক্তব্য দেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম, মনসুর আহমদ বিপ্লবী, আব্দুল হামিদ, পরিবারের পক্ষ থেকে আতিকুর রহমান, শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র সহকারী শিক্ষক কাওছার আহমদ প্রমুখ। 

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ