তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ AM

কোম্পানীগঞ্জে এনসিপির পথসভায় সীমান্ত হত্যা, মাজার ব্যবস্থাপনা ও পাথর উত্তোলন নিয়ে নানা দাবি

তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০৯:৪৬:০৫ PM

তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটওয়ারী।

শুক্রবার (৩১ জুলাই) উপজেলা থানা সদর পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদ। এতে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় নেতারা।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে দখল, টেন্ডার ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির একটি অংশ জড়িত। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডে অল্পসংখ্যক ব্যক্তি জড়িত থাকলেও এর দায় পুরো দলকে বহন করতে হচ্ছে। তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে নাসীর উদ্দিন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান দেশ চালাতে পারবেন না, তিনি ফেইল করেছেন।’ তিনি অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দলীয় কিছু নেতাকর্মীর অনিয়ম-অপকর্ম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বর্তমান সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের নীরবতার সমালোচনা করেন। একই সঙ্গে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের ব্যবস্থাপনা উন্নয়ন এবং মাজারে প্রাপ্ত দানের অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া কোম্পানীগঞ্জের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী পদ্ধতিতে পাথর উত্তোলন পুনরায় চালুর দাবি জানান এনসিপির এই নেতা।

সভায় সারজিস আলমসহ অন্যান্য বক্তারাও বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ