বিশ্বনাথে আদিল অ্যান্ড আয়মান মিনি স্টেডিয়ামের উদ্বোধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ AM

‘খেলাধুলা তরুণদের সুস্থ ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’-ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব

বিশ্বনাথে আদিল অ্যান্ড আয়মান মিনি স্টেডিয়ামের উদ্বোধন

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ১২:৫৪:২৪ AM

বিশ্বনাথে আদিল অ্যান্ড আয়মান মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার সড়কে নবনির্মিত আদিল অ্যান্ড আয়মান মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টেডিয়ামের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে এবং সংগঠক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা বশির আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী সেবুল মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান এবং খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পর্তুগালপ্রবাসী তালুকদার গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওছার আহমদ তুলাই, নেছার আহমদ, আং ছাত্তার, আব্দুল বাহার, ছুনু মিয়া, নেফুর আলী, শিপন আহমদ, নাজমুল ইসলাম শিমুল, তোফায়েল আহমদ, রাজন খান, মিজানুর রহমান, শিহাব উদ্দিন, জাকির আহমদ, আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিশ্বনাথ থেকে ভবিষ্যতে জাতীয় দলে খেলার মতো প্রতিভাবান ফুটবলার তৈরি হবে—এমন প্রত্যাশা তাঁর রয়েছে।

তিনি আরও বলেন, মিনি স্টেডিয়ামের পরিচালনাকারীরা যেন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আন্তরিকভাবে কাজ করেন এবং তাদের জন্য একটি সুন্দর ক্রীড়া পরিবেশ নিশ্চিত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ