পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের কমিটি গঠন
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ PM

পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের কমিটি গঠন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০২:২৭:৩১ PM

পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের কমিটি গঠন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সামাজিক সম্প্রীতির সংগঠন পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

দক্ষ, অভিজ্ঞ ও বিচক্ষণ উপদেষ্টামণ্ডলীর সার্বিক তত্ত্বাবধানে দুবাই প্রবাসী আব্দুর রহিমকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন সহ-সভাপতি ওমান প্রবাসী আলীম উদ্দীন, সৌদি আরব প্রবাসী লোকমান আহমদ, দুবাই প্রবাসী বিলাল উদ্দিন, আব্দুল কাদির ও লনি দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী কয়েস আহমদ, ওমান প্রবাসী ফয়সল আহমদ, দুবাই প্রবাসী আব্দুল মতিন, শাহজাহান ও কাওসার আহমদ, সাংগঠনিক সম্পাদক পর্তুগাল প্রবাসী সিরাজুল ইসলাম আদনান, সহ-সাংগঠনিক সম্পাদক সৌদি আরব প্রবাসী জাকারিয়া, জুনেদ ও দুবাই প্রবাসী মিসবাহ, অর্থ সম্পাদক দুবাই প্রবাসী নাজিম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক নুরুল ইসলাম, ধর্ম সম্পাদক দুবাই প্রবাসী ইমাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া এবং সহ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন সৌদি আরব প্রবাসী ফারুক আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ খালিক, ওমান প্রবাসী রফিক আহমদ, দুবাই প্রবাসী আব্দুল জলিল ও সরুজ আলী।

পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ সংকটে ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি প্রবাসীদের কল্যাণের পাশাপাশি সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ
জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪
তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য