ওসমানীনগরে ভুয়া অনুমতিপত্র ও ব্যাংক চালানে সরকারি গাছ লুট: মূলহোতা কামালের কারসাজি ফাঁস
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২০ PM

ওসমানীনগরে ভুয়া অনুমতিপত্র ও ব্যাংক চালানে সরকারি গাছ লুট: মূলহোতা কামালের কারসাজি ফাঁস

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৬:২৪:৫২ PM

ওসমানীনগরে ভুয়া অনুমতিপত্র ও ব্যাংক চালানে সরকারি গাছ লুট: মূলহোতা কামালের কারসাজি ফাঁস

সংগৃহিত


ভুয়া অনুমতিপত্র ও ব্যাংক চালান ব্যবহার করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারই গ্রামে কামালের বসবস হলেও তার জাতীয় পরিচয় পত্র  ব্রাম্মন গ্রামের আরও অনেক অভিযোগ রয়েছে  মো. কামাল হোসেনের বিরুদ্ধে। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কামাল ও তার সহযোগীরা উমরপুর ইউনিয়নের খাদিমপুর  তাজপুর-ভাড়েরা, নাগেরকোনা এলাকার সরকারি সামাজিক বনায়ন ও খাসজমির বড় বড় বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ নির্বিচারে কেটে বিক্রি করছে।

ভুয়া চালান দিয়ে বৈধতা দেখানোর চেষ্টার অভিযোগে বলা হয়, মো. কামাল হোসেন নামে সোনালী ব্যাংক লিমিটেড, তাজপুর শাখায় গত ১৩ মে ২০২৬ তারিখে ১০,০০০ টাকা জমা দেওয়ার একটি সিস্টেম-জেনারেটেড চালান দেখিয়ে গাছ কাটার বৈধতা দাবি করছে। এছাড়া ব্রম্মন গ্রামে আনোয়ার মিয়া বলেন আমার  নামেও কামাল ব্যাংক চালান জমা দিয়ে ২০২৩ সালের তারিখ উল্লেখ করে বিভিন্ন ভুয়া কাগজপত্র ব্যবহার করে বুরুঙ্গা সড়কের মুখে সরকারি অনুমতি রয়েছে বলে প্রচার করে কামাল গাছ কটছে এবিষয়ে আমার কোন কিছু জানা নেই। 
তবে এসব কাগজের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, ইতোমধ্যে শতাধিক সরকারি সামাজিক বনায়নের গাছ এবং সরকারি জমির গাছ কেটে বিক্রি করা হয়েছে।
পরিবেশ নিয়ে উদ্বেগ
সরকার যেখানে সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে, সেখানে ওসমানীনগরে সরকারি গাছ উজাড় হওয়ার ঘটনায় পরিবেশপ্রেমী ও সচেতন মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, কামাল চক্র দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ লুট করছে। ভুয়া কাগজ দিয়ে তারা বারবার পার পেয়ে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে উপজেলার সব সরকারি গাছ শেষ হয়ে যাবে। এবিষয়ে উপজেলা নিবাহী অফিসার মুনমুন নাহার আশা বলেন বন বিভাগ সিলেট  রেঞ্জ কমকর্তা নাজমুল ইসলাম সহ প্রতিনিধি দল তদন্ত করেছেন তাদের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন গত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং জেলা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, মো. কামাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কামাল হোসেন  তার বক্তব্য বলে গাছ কাটায় আমার বৈধতা রয়েছে তবে আনোয়ার মিয়ার নামে ব্যাংক চাল তাজপুর সোনালী ব্যাংকে আমি জমা দিয়েছি তা অবৈধ । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ
জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪
তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য