সিলেটের তিনজনসহ ২৩ বাংলাদেশি দেশে ফেরত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ AM

অ/বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান

সিলেটের তিনজনসহ ২৩ বাংলাদেশি দেশে ফেরত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৮:২৮:৪৮ PM

সিলেটের তিনজনসহ ২৩ বাংলাদেশি দেশে ফেরত

সংগৃহিত


অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে সিলেটের তিনজনসহ আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে ফেরত আসা ২৩ জনের মধ্যে তিনজন সিলেটের, ১৩ জন নোয়াখালীর এবং বাকিরা কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দা।

বিমানবন্দরে তাদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করে প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এছাড়া ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহন সহায়তা দেওয়া হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফেরত আসাদের মধ্যে ২০ জন ব্রাজিল থেকে বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস ও গুয়াতেমালা হয়ে মেক্সিকো সীমান্ত অতিক্রম করে অনিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ দীর্ঘ যাত্রাপথে তাদের ১৩ থেকে ১৫টি দেশ বাসে ও পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছে। এছাড়া একজন দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিল হয়ে একই রুটে এবং আরেকজন নিউইয়র্ক রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

ফেরত আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ব্রাজিল রুট ব্যবহারকারীদের অধিকাংশই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ছাড়পত্র নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন। অন্যরা পর্যটন ভিসায় ব্রাজিলে প্রবেশের পর দালালচক্রের সহায়তায় অনিয়মিত পথে যুক্তরাষ্ট্রে যান।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় দেশটির অভিবাসন কর্তৃপক্ষের নজরে পড়েন। পরে মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাষ্ট্রে যেতে জনপ্রতি গড়ে ৫০ থেকে ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু বিপুল অর্থ ব্যয় করেও অনেকেই শেষ পর্যন্ত অভিবাসন-সংক্রান্ত আইনি জটিলতায় পড়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তাই অনিয়মিত পথে বিদেশে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ব্র্যাকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ