- জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে গণমিছিল ও পথসভার আয়োজন করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।
- শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে পথসভায় মিলিত হয়।
- পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিএনপি ভারতের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর দলটি উন্নয়নের পরিবর্তে দখলবাজি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তিনি আরও দাবি করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণ করছে। একই সঙ্গে তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
- বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মতিউর রহমান ও পৌর সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর নায়েবে আমীর আব্দুস সোবহান, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম এবং বিশ্বনাথ পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি হোসাইন শাহ।
- এ সময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণমিছিল ও পথসভায় অংশ নেন
জৈন্তা বর্তা / ওয়াদুদ




