সহপাঠীর চিকিৎসা তহবিলে ৬০ হাজার টাকার চেক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ AM

শাবিপ্রবিতে চ্যারিটি রান

সহপাঠীর চিকিৎসা তহবিলে ৬০ হাজার টাকার চেক

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ১২:১৭:০৮ AM

সহপাঠীর চিকিৎসা তহবিলে ৬০ হাজার টাকার চেক

ছবি:সংগৃহীত


দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক সহপাঠীর চিকিৎসায় সহায়তা করতে মানবিক উদ্যোগ নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাব লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসা তহবিল গঠনের লক্ষ্যে আয়োজন করে ‘SUST Charity Run 5K’।

শনিবার (১ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে পাঁচ কিলোমিটারের চ্যারিটি রান শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর কর্মসূচি শুরু হয়। গোলচত্বর থেকে যাত্রা শুরু করে লেডিস হল, ছেলেদের হল ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয় এই রান।

আয়োজকরা জানান, পুরো আয়োজনের উদ্দেশ্য ছিল আশরাফুল আলমের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ। প্রতিযোগিতার পরিবর্তে মানবিক সহমর্মিতাকেই গুরুত্ব দেওয়ায় কোনো প্রতিযোগিতা, ফলাফল ঘোষণা বা পুরস্কার বিতরণের ব্যবস্থা রাখা হয়নি। অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রিমিয়াম টি-শার্ট ও নাশতার আয়োজন।

চ্যারিটি রানে প্রায় ২৫০ জন নিবন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন স্থানীয় রানিং কমিউনিটির সদস্য এবং সিলেটের বিভিন্ন এলাকার দৌড়প্রেমীরা এতে অংশ নেন। আয়োজনে সরাসরি ও ভার্চুয়াল-উভয় মাধ্যমেই অংশগ্রহণের সুযোগ ছিল।

অনুষ্ঠান শেষে চ্যারিটি রান থেকে সংগৃহীত ৬০ হাজার টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে আশরাফুল আলমের চিকিৎসা তহবিলে হস্তান্তর করা হয়। সাস্ট ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও হবিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হকের উপস্থিতিতে আশরাফুলের বিভাগের প্রতিনিধিদের হাতে চেকটি তুলে দেওয়া হয়।

চ্যারিটি রানের আহ্বায়ক তারেকুল ইসলাম বলেন, ‘সাস্ট ফিটনেস ক্লাব সবসময় সুস্থতার পাশাপাশি মানবতার চর্চায় বিশ্বাস করে। আমরা আজ একজন সহপাঠীর জন্য দৌড়েছি। আয়োজন সফল করতে যারা অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্থানীয় রানিং কমিউনিটি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ