ছি'নতাইয়ের শি'কার শাবি শিক্ষার্থী, আ'টক ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ AM

ছি'নতাইয়ের শি'কার শাবি শিক্ষার্থী, আ'টক ১

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৩:১১:১৯ PM

ছি'নতাইয়ের শি'কার শাবি শিক্ষার্থী, আ'টক ১


সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. হাবিবুল্লাহ মেসবাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মেসবাহ গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি করাতে যান। রাত ৯টার দিকে টিউশনি শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) হোস্টেলের সামনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী হাবিবুল্লাহ মেসবাহ বলেন, “রাত ৯টার দিকে টিউশন থেকে ফেরার পথে তিন ছিনতাইকারী আমাকে আটক করে গোয়াবাড়ি চা-বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।”

তিনি আরও বলেন, “টাকা ও মোবাইল নেওয়ার পরও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত অবস্থায় কিছুটা সামনে এসে স্থানীয় লোকজনের কাছে সাহায্য চাই। এলাকাবাসীর তাৎক্ষণিক সহযোগিতায় তিনজনের মধ্যে একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে আটক ব্যক্তিকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।”

মামলার বিষয়ে জানতে চাইলে মেসবাহ জানান, তিনি জালালাবাদ থানায় মামলা করতে আগ্রহ প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হতে চেয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহায়তায় আটক একজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ