বিশ্বনাথের শিক্ষক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ PM

আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়

বিশ্বনাথের শিক্ষক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৮:২৮:২২ PM

বিশ্বনাথের  শিক্ষক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

সংগৃহিত


সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম আশরাফুল ইসলামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে এফসি বার্সার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক কাওছার উদ্দিন। শিক্ষার্থী হাবিবুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ী ফখরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য জামাল উদ্দিন, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান, তাজুল ইসলাম, আব্দুল হামিদ, সুনু মিয়া এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মরহুম আশরাফুল ইসলামের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফ আহমদ সৌরভ।

জৈন্তা বর্তা / ওয়াদুদ