যশোরে স্কুলছাত্রীকে 'অপহ'রণ', সিলেটে যুবক গ্রে'প্তার
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ PM

যশোরে স্কুলছাত্রীকে 'অপহ'রণ', সিলেটে যুবক গ্রে'প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৩:০০:৫৯ PM

যশোরে স্কুলছাত্রীকে 'অপহ'রণ', সিলেটে যুবক গ্রে'প্তার


যশোরের বাঘারপাড়া থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। একই সঙ্গে 'অপহৃত' ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ভিকটিম যশোর জেলার বাঘারপাড়া থানাধীন চন্ডিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের সঙ্গে তার কথাবার্তা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিম বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে চন্ডিপুর মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইফাদ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি দল কোতোয়ালী থানাধীন শাহজালাল মাজার গেট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহ ইফাদকে (২০) গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আব্দুল্লাহ ইফাদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর