চলতি বছর ডে'ঙ্গুতে সিলেটে প্রথম মৃ'ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ AM

চলতি বছর ডে'ঙ্গুতে সিলেটে প্রথম মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৩:১৩:০৬ PM

চলতি বছর ডে'ঙ্গুতে সিলেটে প্রথম মৃ'ত্যু


চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখল সিলেট বিভাগ। এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া খাতুন (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আফিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নতুন রোগী শনাক্ত হয়েছে।

জেলাওয়ারি হিসাবে চলতি বছরে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ