এবার নিষিদ্ধ ভী/তিকর হর্ন, অ/মান্য করলে ক/ঠোর ব্যবস্থা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ AM

সারাদেশে মোটরসাইকেলসহ সব যানবাহনে কড়া নির্দেশনা,

এবার নিষিদ্ধ ভী/তিকর হর্ন, অ/মান্য করলে ক/ঠোর ব্যবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৮:৪৭:১৬ PM

এবার নিষিদ্ধ ভী/তিকর হর্ন, অ/মান্য করলে ক/ঠোর ব্যবস্থা

এআই দিয়ে করা


শব্দদূষণ কমানো, জনসাধারণের স্বস্তি নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সিলেটসহ সারাদেশে মোটরসাইকেল ও সব ধরনের যানবাহনের জন্য নতুন জরুরি নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্দেশনায় জরুরি সেবার নির্দিষ্ট যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনে ভীতিকর শব্দ উৎপন্নকারী হর্ন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার বা বিকট ও ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন কোনো হর্ন স্থাপন বা ব্যবহার করা যাবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চমাত্রার শব্দের এসব হর্ন সাধারণ পথচারী, শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও প্রবীণদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে উঠছে। একই সঙ্গে শব্দদূষণ বৃদ্ধি পেয়ে জনস্বাস্থ্য ও স্বাভাবিক যান চলাচলে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এ ধরনের হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে নিরাপদ, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক পরিবেশ নিশ্চিত করতে মোটরযানের মালিক ও চালকদের নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ