মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশ কমিশনার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ AM

সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশ কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ১১:২৯:৪৬ PM

মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’:  পুলিশ কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম (সেবা)।

সোমবার (৩ আগস্ট) দুপুরে এসএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ‘সিলেট একটি পবিত্র নগরী। এখানে পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এ অঞ্চলের মানুষ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। সিলেটের মানুষ শান্তিপ্রিয় ও পরোপকারী।’

তিনি জানান, মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পুলিশের চলমান কার্যক্রম শক্তিশালী করা হবে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, সাইবার অপরাধ, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মহানগরের যানজট নিরসন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ছিনতাই ও চুরি প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, বিট পুলিশিং ও টহল কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এছাড়া অবৈধ আবাসিক হোটেল, অনলাইন জুয়া ও হানিট্র্যাপ চক্রের বিরুদ্ধে অভিযান, থানাগুলোকে আরও জনবান্ধব করা, জিডি ও মামলা সংক্রান্ত হয়রানি বন্ধ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গতি আনা, রাতের টহল ও চেকপোস্ট বাড়ানো এবং নম্বরপ্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি তুলে ধরেন তারা।

জবাবে পুলিশ কমিশনার বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা বা হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। একই সঙ্গে থানাগুলোকে আরও জনবান্ধব করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। পুলিশ, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সিলেট মহানগর গড়ে তোলা সম্ভব।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন, মো. রিয়াজুল কবির, সুদীপ্ত রায়, মো. আফজাল হোসেনসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: