গোয়াইনঘাটে ইজারার শর্ত ল'ঙ্ঘন করে পাথর উত্তোলন, আ'টক ৮
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ AM

গোয়াইনঘাটে ইজারার শর্ত ল'ঙ্ঘন করে পাথর উত্তোলন, আ'টক ৮

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৩:০২:১৪ PM

গোয়াইনঘাটে ইজারার শর্ত ল'ঙ্ঘন করে পাথর উত্তোলন, আ'টক ৮


সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবি এ অভিযান চালায়।

অভিযানকালে বালু ও নুড়ি পাথর বহনে ব্যবহৃত ৩টি বালুবাহী নৌকার বডি ফুটো (ক্ষতিগ্রস্ত) করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

এদিকে, বৈধ ইজারাকৃত এলাকার ভেতর ঢুকে প্রশাসনের পক্ষ থেকে নৌকার বডি ক্ষতিগ্রস্ত করার তীব্র সমালোচনা করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান।

তিনি দাবি করেন, বালু তোলার সময় প্রাকৃতিকভাবেই বালুর সাথে কিছু পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর তুলছি না। কোনো অনিয়ম হলে প্রশাসন আমাদের জরিমানা করতে পারত, কিন্তু এভাবে নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা মোটেও সমীচীন হয়নি।

অভিযানের বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ