জৈন্তাপুরে ডিবির অ*ভিযানে ৫ হাজার ই*য়া বাসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ AM

জৈন্তাপুরে ডিবির অ*ভিযানে ৫ হাজার ই*য়া বাসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৩:৫৬:১০ PM

জৈন্তাপুরে ডিবির অ*ভিযানে ৫ হাজার ই*য়া বাসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়ীত দুইজন  মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মাহবুবুর রহমান (৩৬), পিতা আলাউর রহমান, স্থায়ী বাড়ি কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামে এবং বর্তমানে শাহপরান মাজার রোড এলাকায় বসবাসকারী। অপরজন হেলাল আহমদ (৪৯), পিতা মৃত সিরাজুল হক, জৈন্তাপুর উপজেলার দরবস্ত  ছাল্লাইন গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র উপ -পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স  জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের আবু বক্কর মার্কেটে হেলাল আহমদের ভাড়াকৃত একটি গোডাউনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মাহবুবুর রহমানকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতেই জৈন্তাপুর উপজেলার ছাল্লাইন এলাকায় হেলাল আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে হেলাল আহমদকে আটক করে তার কাছ থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোট ৫ হাজার পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা  বলেন, “জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দায়ের করা এজাহারের ভিত্তিতে  মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।”

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ