চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ AM

প্রেম করে বিয়ের জেরে ডিবি পরিচয়ে যুবক অপ/হরণের অ/ভিযোগ

চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৮:৫০:৪০ PM

চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে চিৎকার করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একটি প্রাইভেটকার আটক করে ভাঙচুর করেন এবং একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এমরান হোসেন (১৯) সিলেটের মুগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও এলাকার নূর ইসলামের ছেলে। তিনি নগরীর মদিনা মার্কেট এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের শোরুমে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শোরুম থেকে বের হওয়ার পর সাদা রঙের একটি প্রাইভেটকার থেকে নেমে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জোরপূর্বক এমরানকে গাড়িতে তুলে নেয়। কিছুদূর যাওয়ার পর তিনি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ধাওয়া দেন। একপর্যায়ে অভিযুক্তদের গাড়ি আটক করে ভাঙচুর করা হয় এবং চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তির নাম মো. সামাদ (২৮)। তাঁর বাড়ি সিলেটের ছালিয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন এমরান হোসেন জানান, ঘটনার আগের রাতে কয়েকজন ব্যক্তি র‍্যাব পরিচয়ে তাঁর কর্মস্থলে গিয়ে তাঁকে খোঁজাখুঁজি করেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে বের হলে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। পরে সুযোগ বুঝে তিনি গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান।

ঘটনার পেছনের কারণ সম্পর্কে এমরান বলেন, কিছুদিন আগে তিনি প্রেম করে বিয়ে করেছেন। তাঁর দাবি, স্ত্রীর কয়েকজন চাচা এই বিয়ে মেনে নিতে পারেননি এবং দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব বলেন, স্থানীয় জনতা গাড়িটি ভাঙচুর করেছে এবং একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে শ্বশুরপক্ষের কয়েকজনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হলেও পুলিশ এখনো কারও সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত করেনি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ