শাবিপ্রবিতে গণভোজে অংশ নেবেন ৯ হাজার শিক্ষার্থী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ AM

শাবিপ্রবিতে গণভোজে অংশ নেবেন ৯ হাজার শিক্ষার্থী

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০২:৩৭:২২ PM

শাবিপ্রবিতে গণভোজে অংশ নেবেন ৯ হাজার শিক্ষার্থী


জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ৯ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটির তাৎপর্য তুলে ধরা, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সবগুলো ডিপার্টমেন্টে এ গণভোজ অনুষ্ঠিত হবে। 

প্রশাসন সূত্রে জানা গেছে, গণভোজে মাথাপিছু ব্যয় ধরা হয়েছে ৩০০ টাকা। পুরো খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। গণভোজের মেন্যুতে রাখা হয়েছে পোলাও, গরু/খাসির মাংস, ডিম, ডাল, সালাদ, পানীয় ও মিষ্টি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ গণভোজের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ