পদ হারালেন কয়েস লোদী ​
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ AM

পদ হারালেন কয়েস লোদী ​

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৪:০৬:০৭ PM

পদ হারালেন কয়েস লোদী  ​

সংগৃহীত


​সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে অব্যাহতি পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। এর মাধ্যমে তিনি এই পদটি হারিয়েছেন। একই সঙ্গে সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে পুনরায় বহাল হয়েছেন নাসিম হোসাইন।আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, এর আগে গত ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্দেশক্রমে এখন নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া তাকে এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সদা তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ