ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০১:০৬:৫৯ PM

ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯

ছবি নিজস্ব


সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান।

ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অপু মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সকালের দিকে দয়ামীরস্থ কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা/আরআর