বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ AM

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ১২:১৬:৩৫ AM

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন শাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে পৌর এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ ২৫টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) পৌর শহরের পুরাণ বাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ৭ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ওয়াসিম উদ্দীন, শাহ লায়েক, মুকতাকিন আহমদ, লিটন মিয়া, দুলাল আহমদ, জামিল আহমদ ও শাফিন আহমদ।

যুক্তরাজ্য থেকে মুঠোফোনে অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আবুল কালাম।
তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই শাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি নীরবে এলাকার অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে শাহ ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে সমাজের আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ