সিলেটে ফের চোখ রাঙাচ্ছে করোনা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ PM

সিলেটে ফের চোখ রাঙাচ্ছে করোনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১২:৪৫:৩৫ PM

সিলেটে ফের চোখ রাঙাচ্ছে করোনা


দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর এনজিওগ্রাম করার পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস শনাক্ত হলে পরে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৪ মাস নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ২০১৯ সালের শেষ দিকে শুরু হলেও ২০২০ সালে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন মারা যান সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেটজুড়ে সংক্রমণ বাড়তে থাকে।

২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষদিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে।

সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই সিলেট জেলায় রেকর্ড হয়েছে। বিভাগে মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশের বেশি এই জেলায় হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান