জৈন্তাপুরে বালু উত্তোলনকালে দুই বারকি নৌকা জ'ব্দ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ PM

জৈন্তাপুরে বালু উত্তোলনকালে দুই বারকি নৌকা জ'ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০২:৪৭:৩৪ PM

জৈন্তাপুরে বালু উত্তোলনকালে দুই বারকি নৌকা জ'ব্দ


সিলেটের জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বারকি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলুবাগান এলাকার ‘বরই বাগান’ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি বারকি নৌকা জব্দ করা হয়।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় জব্দ করা নৌকা দুটি বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো দিয়ে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করা না যায়।

অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি বিধিবিধান অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান